২৮। (১) এই আইনের অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ যদি কোম্পানি কর্তৃক সংঘটিত হয় তাহা হইলে উক্ত কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোনো কর্মকর্তা উক্ত অপরাধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্তরূপ অপরাধ সংঘটন তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উহা রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,- (ক) ‘কোম্পানি’ অর্থে সংবিধিবদ্ধ সংস্থা, ফার্ম বা অনুরূপ ব্যক্তিসংঘ অন্তর্ভুক্ত হইবে; এবং (খ) ‘পরিচালক’ অর্থে ফার্মের অংশিদার অন্তর্ভুক্ত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা হইলেও…