২১। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইন বা কোনো বাণিজ্য সংগঠনের সংঘস্মারক বা সংঘবিধি বা কোনো চুক্তিপত্র বা অন্য কোনো দলিলপত্রে যাহা কিছুই থাকুক না কেন, (ক) ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান বা উহাদের কোনো শ্রেণিকে ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবার স্বার্থে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠনের সদস্য হইতে হইবে; (খ) ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান বা উহাদের কোনো শ্রেণির নিকট হইতে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য…