১৪। এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা সংঘস্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, যদি দৈব-দুর্বিপাক বা সংগঠনের নিয়ন্ত্রণ বহির্ভূত অন্য কোনো কারণে কোনো বাণিজ্য সংগঠন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করিতে ব্যর্থ হয়, তাহা হইলে মহাপরিচালক উক্ত বাণিজ্য সংগঠনের আবেদনের প্রেক্ষিতে বা স্বীয় উদ্যোগে কারণ লিপিবদ্ধ করিয়া বিলম্ব প্রমার্জনপূর্বক নির্বাচন অনুষ্ঠানের জন্য অনূর্ধ্ব ৬ (ছয়) মাস সময় মঞ্জুর করিতে পারিবেন এবং উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনকে নির্বাচন অনুষ্ঠান করিবার জন্য নির্দেশনা প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, মহাপরিচালক কর্তৃক মঞ্জুরকৃত সময়ের মধ্যে কোনো বাণিজ্য সংগঠন…