১৩। (১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা সংঘবিধি বা সংঘস্মারকে যাহা কিছু থাকুক না কেন- (ক) কোনো নিগমিত বাণিজ্য সংগঠন সরকারের পূর্বানুমোদন ব্যতীত উহার সংঘস্মারক বা সংঘবিধি বা উহার কোনো অংশের সংশোধন, সংযোজন, রহিতকরণ বা অন্যভাবে পরিবর্তন করিতে পারিবে না; (খ) কোনো বাণিজ্য সংগঠন কর্তৃক উহার সংঘস্মারক ও সংঘবিধি বা উহার কোনো অংশের সংশোধন, সংযোজন, রহিতকরণ বা অন্য কোনো পরিবর্তনের ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে কোম্পানি আইনের বিধান অনুযায়ী উক্ত সংশোধন, সংযোজন, রহিতকরণ বা অন্য কোনো পরিবর্তন করিতে পারিবে; এবং (গ) সরকার প্রয়োজনীয় বলিয়া মনে করিলে লিখিত আদেশ দ্বারা, আদেশে…