১০। (১) বাণিজ্য সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠন বা কোম্পানি উহার নামে বা শিরোনামে ‘চেম্বার’, ‘এসোসিয়েশন’, ‘গ্রুপ’, ‘কাউন্সিল’ বা ‘এলায়েন্স’ শব্দ ব্যবহার করিতে পারিবে না। (২) এই ধারার কোনো কিছুই ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাত ব্যতীত শিল্পকলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ধর্ম, জনসেবা, ক্রীড়া, পেশাভিত্তিক বা সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো জনহিতকর উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত কোম্পানি, সমিতি বা সংঘের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩ ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১০ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ১০ এর উপধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(২)…