৪৷ (১) নিম্নরূপ সদস্য-সমন্বয়ে পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান; (খ) ঊনিশ জন উপজাতীয় সদস্য; (গ) এগার জন অ-উপজাতীয় সদস্য৷ (ঘ) তিনজন মহিলা সদস্য, যাহাদের দুইজন উপজাতীয় এবং একজন অ-উপজাতীয় মহিলা হইবেন৷ ব্যাখ্যা- দফা (ঘ) তে উল্লিখিত উপজাতীয় মহিলা সদস্যগণের ক্ষেত্রে জেলার বিভিন্ন উপজাতির জন্য কোটা থাকিবে না৷ (২) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ ভোটে এই আইন ও বিধি অনুযায়ী নির্বাচিত হইবেন৷ (৩) উপ-ধারা (১)(খ) তে উল্লিখিত উপজাতীয় সদস্যগণের মধ্যে- (ক) দশ জন নির্বাচিত হইবেন মারমা ও খিয়াং উপজাতি হইতে; (খ) তিন জন নির্বাচিত হইবেন ম্রো (মুরং) উপজাতি হইতে; (গ) এক জন নির্বাচিত…