১৬ক৷ (১) ধারা ১৬ এর অধীন নির্ধারিত মেয়াদের মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হইলে উক্ত মেয়াদ সমাপ্তির তারিখে পরিষদ বাতিল হইয়া যাইবে এবং উপ-ধারা (২) এর অধীন গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের উপর পরিষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হইবে৷ (২) একজন চেয়ারম্যান যিনি উপজাতীয় হইবেন ও নিম্নবণির্ত চৌদ্দজন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করিবে, যথা:- (ক) মারমা উপজাতি হইতে মনোনীত তিনজন সদস্য; (খ) তঞ্চঙ্গ্যাঁ ও চাকমা উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (গ) ম্রো (মুরং) উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (ঘ) ত্রিপুরা উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (ঙ) চাক উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (চ) বম,…