৮। (১) বালাইনাশকের ব্রান্ড নিবন্ধিত হইবার পর নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত যে কোনো কারণে উহার নিবন্ধন বাতিল করিতে পারিবে, যথা :- (ক) এই আইন ও বিধির কোনো বিধান লঙ্ঘনপূর্বক নিবন্ধন গ্রহণ করা হইলে; (খ) নিবন্ধনের সময় মিথ্যা তথ্য প্রদান করা হইলে; (গ) বালাইনাশকটি বালাই নিবারণে অকার্যকর হইলে; এবং (ঘ) বালাইনাশকটি আগাছা ব্যতীত অন্যান্য উদ্ভিদ, মানুষ বা প্রাণীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হইলে। (২) উপ-ধারা (১) এর অধীন বালাইনাশকের ব্রান্ডের নিবন্ধন বাতিলের পূর্বে যে ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে উক্ত ব্রান্ডটি নিবন্ধিত হইয়াছিল তাহাকে শুনানির সুযোগ প্রদান করিতে হইবে। (৩) নিবন্ধন বাতিলের দ্বারা সংক্ষুব্ধ…