৩১। (১) কোন ব্যক্তি যদি- (ক) এই আইনের অধীন প্রদত্ত কোনো নিবন্ধন নম্বর অননুমোদিতভাবে অন্য কোনো বালাইনাশকের ব্রান্ডে ব্যবহার করেন; অথবা (খ) উৎপাদনকারী, আমদানিকারক বা বিক্রেতা কর্তৃক বালাইনাশক বাজারজাত করিবার পূর্বে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো পদার্থ মিশাইয়া উক্ত বালাইনাশকের উপাদানের পরিবর্তন করেন; অথবা (গ) পরিদর্শককে তাহার কাজে অসহযোগিতা, ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান, প্রতিরোধ অথবা অন্য কোনোভাবে বিরোধিতা করেন; অথবা (ঘ) নিবন্ধনের সময় মিথ্যা তথ্য প্রদান করেন; তাহা হইলে তাহার উক্ত কাজ হইবে একটি অপরাধ। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধ সংঘটন করিলে তজ্জন্য তিনি অন্যূন ৭৫(পঁচাত্তর) হাজার টাকা…