২৯। (১) কোনো ব্যক্তি যদি- (ক) নিবন্ধিত ব্রান্ডের এইরূপ কোনো বালাইনাশক বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তাব, উন্মুক্ত ও মজুত করেন অথবা বিজ্ঞাপন প্রদান করেন, যাহা ট্যাগ, লেবেল বা প্যাকেজে চিহ্নিত ব্রান্ডের প্রকৃতি, উপাদান বা গুণাগুণযুক্ত নহে; অথবা (খ) বিজ্ঞাপনে বালাইনাশককে মিথ্যাভাবে উপস্থাপন করেন; তাহা হইলে তাহার উক্ত কাজ হইবে একটি অপরাধ। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধ সংঘটন করিলে অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে অনূর্ধ্ব ১ (এক) বৎসর কারাদণ্ডে দণ্ডিত হইবেন। (৩) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধ পুনঃসংঘটন করিলে পরবর্তী প্রতিবার অপরাধ সংঘটনের জন্য ২ (দুই)…