১৯। (১) এই আইনের বিধান বাস্তবায়নকালে উদ্ভূত কোনো কারিগরি বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান এবং এই আইন ও বিধির অধীন অর্পিত অন্যান্য দায়িত্ব পালনের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি নামে একটি কমিটি থাকিবে। (২) বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (১) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যিনি উহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (৩) যুগ্ম সচিব (সম্প্রসারণ), কৃষি মন্ত্রণালয়; (৪) যুগ্ম সচিব (উপকরণ), কৃষি মন্ত্রণালয়; (৫) বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ,…