১২। (১) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের ৩০ (ত্রিশ) দিন পূর্বে লাইসেন্সি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট উহা নবায়নের জন্য আবেদন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সিং কর্তৃপক্ষ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লাইসেন্স নবায়ন করিবে। (৩) লাইসেন্স নবায়নের মেয়াদ হইবে উহা নবায়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর।