৯। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (১) বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, উন্নত ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ; (২) দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপনে তালিকাভুক্তি প্রদান; (৩) ডেইরি সংক্রান্ত বিষয়ে বৈজ্ঞানিক, কারিগরি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধাদি প্রদানের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান; (৪) ডেইরি স্বাস্থ্য, দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা অনুরূপ বিষয়ে প্রচারণা ও প্রণোদনা প্রদান; (৫) দুগ্ধ খামার বা দুগ্ধ শিল্পাঞ্চল…