৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ডের একটি পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :- (ক) মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যদি থাকে, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (গ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত একজন সংসদ-সদস্য; (ঘ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (ঙ) চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; (চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব…