২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “কর্মচারী” অর্থ বোর্ডের কোনো কর্মচারী; (২) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান; (৩) “ডেইরি” অর্থ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং উহার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৪) “দুধ বা দুগ্ধ” অর্থ গবাদিপশু তথা গরু, মহিষ, ছাগল, ভেড়া বা উট হইতে আহরিত দুধ; (৫) “দুগ্ধজাত পণ্য” অর্থ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত এইরূপ নিরাপদ খাদ্য যাহা সম্পূর্ণ ননীযুক্ত দুধ (whole milk) বা আংশিক ননীযুক্ত দুধ (skimmed milk) দ্বারা প্রস্তুতকৃত বা প্রক্রিয়াজাত; (৬) “নির্বাহী পরিচালক” অর্থ বোর্ডের নির্বাহী…