১৬। (১) বোর্ড প্রতি অর্থবৎসরে নিরীক্ষিত হিসাব বিবরণীসহ উহার সম্পাদিত কার্যাবলির বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন পরবর্তী অর্থ বৎসরের ৩১ জানুয়ারির মধ্যে সরকারের নিকট দাখিল করিবে। (২) সরকার, প্রয়োজনে, বোর্ডের নিকট হইতে উহার যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন ও বিবরণী আহবান বা কাগজ তলব করিতে পারিবে এবং বোর্ড উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।