১৫। (১) বোর্ড, সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে, উহার হিসাবরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, প্রতিবৎসর বোর্ডের হিসাব নিরীক্ষা করিবেন এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিরীক্ষা রিপোর্ট দাখিল করিবেন। (৩) উপধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও বোর্ড Bangladesh Chartered Accountants Order, 1973(President’s Order No. 2 of 1973) এর Article 2(1)(b)-তে সংজ্ঞায়িত কোনো চার্টার্ড একাউনটেন্ট দ্বারা বোর্ডের হিসাব নিরীক্ষা করাইতে পারিবে। (৪) বোর্ডের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক কিংবা তাহার…