১৩। (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ; (গ) বোর্ডের নিজস্ব আয় ও বোর্ডের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়; (ঘ) বোর্ডের সম্পত্তি বিক্রয়লব্ধ বা লিজ বাবদ প্রাপ্ত অর্থ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তজার্তিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; এবং (চ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) বোর্ডের তহবিল হইতে বোর্ডের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করিতে হইবে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি বিধি-বিধান…