১১। (১) উপধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বোর্ডের নিকট হইতে তালিকাভুক্ত হইতে হইবে। (২) উপধারা (১) এর অধীন তালিকাভুক্ত দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরকার, বা ক্ষেত্রমত, বোর্ড কর্তৃক, সময় সময় প্রদত্ত আর্থিক প্রণোদনা, ঋণ, অনুদান, কারিগরি সুবিধা বা অনুরূপ অন্য কোনো সুবিধাদি গ্রহণ করিতে পারিবে। (৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে তালিকাভুক্তির আবেদন, দাখিলীয় কাগজাদি, ফি, সনদ ও শর্তসহ আনুষঙ্গকি বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।