১০। (১) বোর্ডের একজন নির্বাহী পরিচালক থাকিবেন, যিনি অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা হইবেন এবং তিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত হইবেন। (২) নির্বাহী পরিচালক বোর্ডের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করিবেন। (৩) নির্বাহী পরিচালক, এই আইনে উল্লিখিত কার্যাবলিসহ সরকার ও পরিচালনা পর্ষদ কর্তৃক, সময় সময়, অর্পিত দায়িত্ব পালন করিবেন।