ধারাঃ ২। বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে (১) ’বাংলাদেশের পতাকাবাহী জাহাজ’ অর্থ বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ; (২) ’নির্ধারিত কর্তৃপক্ষ’ অর্থ মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর অথবা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক নিয়োগকৃত অন্য কোনো কর্মকর্তা, সংস্থা অথবা কর্তৃপক্ষ।