(১) প্রতিষ্ঠানের একজন মহাপরিচালক থাকিবেন, যিনি বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তে ৩ (তিন) বৎসরের জন্য নিযুক্ত হইবেন: তবে তিনি অতিরিক্ত আরো ১(এক) মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য হইবেন। (২) মহাপরিচালক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হইবে এবং তিনি - (ক) বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; এবং (খ) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন। (৩) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে উক্ত শূন্য পদে নব নিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে…