৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অথবা তদ্কর্তৃক মনোনীত ১(এক) জন সদস্য; (গ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক; (ঘ) সচিব, পরিকল্পনা বিভাগ; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ছ) সদস্য, সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি), পরিকল্পনা কমিশন; (জ) মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন; (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড; (ঞ) সিনিয়র ফেলোবৃন্দের মধ্য হইতে বোর্ড কর্তৃক মনোনীত ২(দুই) জন…