৬। প্রতিষ্ঠানের ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) উন্নয়ন অর্থনীতি, জনসংখ্যাতত্ত্ব ও অন্যান্য সামাজিক বিজ্ঞান বিষয়ক জাতীয় উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ এবং ইহার অগ্রগতি সাধনের জন্য অনুশীলন, গবেষণা ও এতদ্সংক্রান্ত জ্ঞান বিস্তারের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে কার্যনির্বাহ করা; (খ) পরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং উহার বাস্তবায়নে সহায়তা প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ, অনুসন্ধান পরিচালনা এবং গবেষণা সমীক্ষা পরিচালনা করা; (গ) অর্থনীতি, জনসংখ্যাতত্ত্ব ও অন্যান্য সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা এবং প্রশিক্ষণ প্রদানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা; (ঘ) অর্থনীতি,…