২৬। (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে The Bangladesh Unnayan Gobeshona Protishthan Act, 1974 (Act No. XXIX of 1974), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Act এর অধীন - (ক) Bangladesh Unnayan Gobeshona Protishthan এর তহবিল, সম্পদ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, দায়-দেনা এই আইনের অধীন প্রতিষ্ঠানের তহবিল, সম্পদ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ও দায়-দেনা হিসাবে গণ্য হইবে। (খ) গৃহীত কোন কার্য বা ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে বা চলমান থাকিবে যেন উক্ত Act রহিত হয়…