২০। (১) প্রতিষ্ঠানের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা: - (ক) সরকার প্রদত্ত মঞ্জুরি; (খ) প্রকাশনাসমূহের বিক্রয়লব্ধ অর্থ ও রয়ালটিস; (গ) গবেষণাকার্য হইতে অর্জিত আয়; (ঘ) বৈদেশিক সরকার ও ফাউন্ডেশনসহ অর্থ প্রদানকারী সংস্থাসমূহের অনুদান; এবং (ঙ) অন্যান্য বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের সকল অর্থ প্রতিষ্ঠানের নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ও ভাতাদি পরিশোধসহ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা। - ’’তফসিলি ব্যাংক’’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P. O. 127 of 1972) এর Article 2(j) তে…