২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’কমিটি’’ অর্থ এই আইনের ধারা ১২ এর অধীন গঠিত কোন কমিটি; (২) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ’’প্রতিষ্ঠান’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান; (৪) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) ’’বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড; (৭) ’’মহাপরিচালক’’ অর্থ ধারা ৯ এ উল্লিখিত প্রতিষ্ঠানের মহাপরিচালক; (৮) ’’তহবিল’’ অর্থ ধারা ২০ এ উল্লিখিত তহবিল; (৯) ’’সচিব’’ অর্থ ধারা ১০ এ উল্লিখিত প্রতিষ্ঠানের সচিব; (১০) ’’সভাপতি’’ অর্থ সংশ্লিষ্ট কমিটির…