১৯। (১) প্রতিষ্ঠানে অন্যূন ১২ (বারো) জন সিনিয়র ফেলো থাকিবে। (২) উচ্চ পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার দ্বারা উন্নয়ন অর্থনীতি, জনসংখ্যাতত্ত্ব ও অন্যান্য সামাজিক বিজ্ঞান বিষয়ে খ্যাতি অর্জন করিয়াছেন এবং কোন প্রকার সম্মানী ব্যতিরেকেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করিতে আগ্রহী, এইরূপ ব্যক্তিগণের মধ্য হইতে প্রতিষ্ঠান কর্তৃক সিনিয়র ফেলো নিযুক্ত হইবে। (৩) সিনিয়র ফেলো ০৩ (তিন) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবে এবং পুনঃনিয়োগের জন্য যোগ্য হইবে। (৪) সিনিয়র ফেলোগণ গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা ও অন্যান্য পেশাগত কর্মসূচি প্রণয়ন ও সম্পাদন করিবার জন্য প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান ও সহায়তা করিবে। (৫) কোন সিনিয়র ফেলো পর…