১৭। (১) কমিটির সভা সংশ্লিষ্ট কমিটির সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (২) সভাপতিসহ এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে কমিটির সভার কোরাম হইবে, তবে মূলতবী সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৩) কমিটির সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে, সভাপতির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। (৪) সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে তদ্কর্তৃক মনোনীত সদস্য সভাপতিত্ব করিবেন: তবে শর্ত থাকে যে, মনোনীত সদস্য অনুপস্থিত থাকিলে উপস্থিত কমিটির সদস্যগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে এতদুদ্দেশ্যে নির্বাচিত সদস্য সভায় সভাপত্বি করিবেন।