১৫। (১) অর্থ বিষয়ক কমিটি নিম্নলিখিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা: - (ক) বোর্ড কর্তৃক মনোনীত প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো পদমর্যাদার নিম্নে নহে এইরূপ ০৩ (তিন) জন রিসার্চ স্টাফ সদস্য, যাহাদের মধ্যে জ্যেষ্ঠ রিসার্চ স্টাফ ইহার সভাপতিও হইবেন; (খ) সচিব, পদাধিকারবলে; এবং (গ) প্রতিষ্ঠানের হিসাব শাখার প্রধান, পদাধিকারবলে। (২) পদাধিকারবলে অন্তর্ভুক্ত সদস্য ব্যতীত, অন্য যে কোন সদস্যের মেয়াদকাল হইবে ০১ (এক) বৎসর, তবে তাহাদের উত্তরসূরি স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকিবেন। (৩) অর্থ বিষয়ক কমিটি - (ক) প্রতিষ্ঠানের আয় ও ব্যয় তদারকি করিবে; (খ) মহাপরিচালককে হিসাবরক্ষণ, সম্পত্তি দেখাশোনা, তহবিল…