১৩। (১) নীতি সমন্বয় কমিটি নিম্নলিখিত সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মহাপরিচালক, পদাধিকারবলে, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রতিষ্ঠানের সকল গবেষণা পরিচালক, পদাধিকারবলে; (গ) প্রতিষ্ঠানের সকল বিভাগের প্রধান, পদাধিকারবলে; (ঘ) প্রশাসন বিষয়ক কমিটির সভাপতি, পদাধিকারবলে; (ঙ) অর্থ বিষয়ক কমিটির সভাপতি, পদাধিকারবলে; (চ) সচিব, পদাধিকারবলে; (ছ) সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠানের ২(দুই) জন রিসার্চ ফেলো যাহাদের মধ্যে ১ (এক) জন উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ছ) এ বর্ণিত সদস্যগণের মেয়াদ হইবে মনোনয়নের তারিখ হইতে ১ (এক) বৎসর, তবে পুনরায় নূতন সদস্য মনোনীত না হওয়া পর্যন্ত তাহারা উক্ত…