৯। (১) নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত ক্ষেত্রে নিবন্ধন সনদ হস্তান্তর করা যাইবে, যথা:- (ক) যে ক্ষেত্রে নিবন্ধন সনদধারী ব্যক্তি মৃত্যুবরণ করিয়াছেন; বা (খ) যে ক্ষেত্রে নিবন্ধন সনদধারী ব্যক্তি শারীরিক কারণে ট্যুর সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করিতে অক্ষম; বা (গ) নিবন্ধন কর্তৃপক্ষের নিকট যুক্তিযুক্ত বলিয়া বিবেচিত অন্য যে কোনো ক্ষেত্রে। (২) ট্যুর অপারেটর নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে ব্যবসায়িক ঠিকানা পরিবর্তন করিতে পারিবে। (৩) ট্যুর গাইড এর আবাসন ঠিকানা পরিবর্তন হইলে, উহা নিবন্ধন কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে।