৮। (১) নিবন্ধন সনদের মেয়াদ হইবে উহা প্রদানের তারিখ হইতে ৩ (তিন) বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে। (২) নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার অন্যূন ৩ (তিন) মাস পূর্বে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধন নবায়নের আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাদি পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে- (ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন নবায়ন সনদ প্রদান করিবে; (খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া…