৭। (১) ধারা ৫ এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাদি পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে- (ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন সনদ প্রদান করিবে; অথবা (খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে। (২) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন কোনো আবেদন নামঞ্জুর করা হইলে আবেদনকারী নামঞ্জুরের বিষয়ে অবহিত হইবার পরবর্তী ২০…