৬। কোনো ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন সনদ প্রাপ্তির যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি- (ক) বাংলাদেশের নাগরিক না হন; (খ) সরকারের পূর্বানুমোদন ব্যতীত কোনো বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠান হন; (গ) অপ্রাপ্ত বয়স্ক হন; (ঘ) সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন; (ঙ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং উক্তরূপ দেউলিয়াত্বের অবসান না হয়; অথবা (চ) কোনো ফৌজদারি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হইয়া দণ্ডিত হইয়া থাকেন এবং দণ্ড ভোগের পর ২ (দুই) বৎসর সময় অতিবাহিত না হইয়া থাকে।