৫। (১) কোনো ট্যুর অপারেটর নিবন্ধন সনদ গ্রহণ করিতে চাহিলে তাহাকে নিম্নবর্ণিত কাগজপত্রসহ নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে এবং ফিসহ আবেদন করিতে হইবে, যথা:- (ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি; (খ) ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি; (গ) ব্যবসায়িক ঠিকানা; (ঘ) কোম্পানির ক্ষেত্রে, সংঘবিধি (articles of association), সংঘ-স্মারক (memorandum of association) এবং নিগমিতকরণ প্রত্যয়নপত্র (certificate of incorporation) এর সত্যায়িত অনুলিপি; এবং (ঙ) ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহণ, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তির নিকট হইতে…