৪। (১) ধারা ৭ এর বিধান অনুসারে নিবন্ধন সনদ ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যটকদের জন্য ভ্রমণসেবা সংশ্লিষ্ট আবাসন, আহার বা আপ্যায়ন, পরিবহণ, পর্যটন আকর্ষণ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন, পরিভ্রমণ ও অনুরূপ অন্যান্য পর্যটন সুবিধা অন্তর্ভুক্ত করিয়া দলভিত্তিক বা একক ট্যুর আয়োজন ও পরিচালনা বা ট্যুর গাইড হিসাবে দায়িত্ব পালন করিতে পারিবেন না। (২) বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্যুর অপারেটর ও ট্যুর গাইড এর কার্যক্রম পরিচালনা করিতে চাহিলে সরকারের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে। (৩) বিদ্যমান অনিবন্ধিত ট্যুর অপারেটরগণ ও ট্যুর গাইডগণকে এই আইন কার্যকর হইবার ৬(ছয়) মাসের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট ধারা…