২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘আবাসন’ অর্থ বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ (২০১৪ সনের ১৫ নং আইন) এর অধীন সংজ্ঞায়িত হোটেল; (২) ‘কোম্পানি’ অর্থ কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২ (ঘ) তে সংজ্ঞায়িত কোম্পানি; (৩) ‘ট্যুর অপারেটর’ অর্থ ধারা ৭ এর অধীন নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহা পর্যটকদের জন্য এক বা একাধিক ভ্রমণসেবা সংশ্লিষ্ট আবাসন, আহার বা আপ্যায়ন, পরিবহণ, পর্যটন আকর্ষণ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন বা পরিভ্রমণসহ অন্যান্য পর্যটন সুবিধা অন্তর্ভুক্ত করিয়া দলভিত্তিক বা একক ট্যুর আয়োজন ও পরিচালনা করে অনলাইন ট্যুর পরিচালনাকারীরাও ইহার…