১২। (১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে উক্তরূপ আদেশ প্রদানের পরবর্তী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সরকার বরাবর আপিল করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন আপিল প্রাপ্তির পরবর্তী ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে আপিল নিষ্পত্তি করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আপিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।