১১। (১) নিবন্ধিত ট্যুর অপারেটর নিম্নবর্ণিত শর্তসমূহ প্রতিপালনে বাধ্য থাকিবে:- (ক) ট্যুর অপারেটর পর্যটককে প্রদেয় সেবার তালিকা ও বিবরণ লিখিতভাবে সেবা গ্রহিতা বা পর্যটককে প্রদান করিবে এবং সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানে বাধ্য থাকিবে; (খ) যদি কোনো কারণে একক বা দলবদ্ধ ভ্রমণ বা উভয় ক্ষেত্রে ভ্রমণসূচি অনুযায়ী ভ্রমণ পূর্ণরূপে সম্পন্ন করিতে সক্ষম না হন সেইক্ষেত্রে ভ্রমণসূচিতে বর্ণিত অসম্পূর্ণ অংশের জন্য প্রতিশ্রুত সুযোগ-সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যাবর্তন ব্যয় বাবদ অর্থ সংশ্লিষ্ট পর্যটক বা পর্যটকদের ফেরত প্রদান করিতে বাধ্য থাকিবে; (গ) দফা (খ) এ বর্ণিত অর্থ প্রদানে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর…