১০। (১) নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কোনো কারণে উপযুক্ত তদন্ত ও শুনানির সুযোগ প্রদানপূর্বক কোনো ট্যুর অপারেটর বা ট্যুর গাইড এর নিবন্ধন স্থগিত বা বাতিল করিতে পারিবে, যথা :- (ক) মিথ্যা তথ্য বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন সনদ গ্রহণ করিলে; (খ) এই আইন, বিধি বা নিবন্ধন সনদের কোনো শর্ত ভঙ্গ করিলে; (গ) ট্যুর অপারেটর বা ট্যুর গাইড এর জন্য নির্ধারিত আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করিলে; (ঘ) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করিলে; (ঙ) নিবন্ধন সনদ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ফৌজদারি অপরাধে দ-িত হইলে; বা (চ) কোম্পানি, সংস্থা, অংশীদারি কারবার বা আইনগত সত্তার ক্ষেত্রে উহার অবসায়ন হইলে। (২) উপ-ধারা…