৭৷ (১) কমিশন নিম্নবর্ণিত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করিবে, যথা:- (ক) দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা; (খ) শিল্প সম্পদ উত্পাদনে প্রতিযোগিতায় উত্সাহ; (গ) শিল্প সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ; (ঘ) দেশী পণ্য রপ্তানীর উন্নয়ন; (ঙ) দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশে এবং বিদেশে দেশীয় শিল্প সম্পদ ব্যবহারের উন্নয়ন; (চ) ডাম্পিং ও বিদেশী পণ্যের আমদানী ও বিক্রয়ের ব্যাপারে অসাধু পন্থার প্রতিরোধকল্পে পদক্ষেপ গ্রহণ; (ছ) দফা (ক), (খ), (গ), (ঘ) ও (ঙ) এ উল্লিখিত বিষয়ে সরকার কর্তৃক কমিশনের নিকট প্রেরিত বিষয়৷ (২) ধারা ১ এ উল্লিখিত কার্য সম্পাদনে কমিশন, অন্যান্যের মধ্যে, নিম্নলিখিত বিষয়গুলি যথাযথভাবে…