২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ এই আইনের অধীন গঠিত বাংলাদেশ ট্যারিফ কমিশন; (খ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান; (গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঙ) “সদস্য” অর্থ কমিশনের সদস্য; (চ) “সচিব” অর্থ কমিশনের সচিব৷ বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪ ১৯৯২ সনের ৪৩ নং আইনের ধারা ২ এর সংশোধন ২। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (চ) এ দুইবার, উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে উভয় স্থানে “পরিচালক…