বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ ( ১৯৯২ সনের ৪৩ নং আইন ) [৬ নভেম্বর, ১৯৯২ বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷ যেহেতু বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২০ ১৯৯২ সনের ৪৩ নং আইনের প্রস্তাবনার সংশোধন ২। বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর প্রস্তাবনার পরিবর্তে নিম্নরূপ প্রস্তাবনা প্রতিস্থাপিত হইবে, যথাঃ- “যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তাঁহার সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড ডিভিশনের ২৮ জুলাই…