৬। উক্ত আইনের ধারা ১১ এর পর নিম্নরূপ ধারা ১১ক ও ১১খ সন্নিবেশিত হইবে, যথা :- ‘‘১১ক। অপরাধের আপসযোগ্যতা (Offences to be compoundable)।- (১) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রতিবেদন ব্যতীত কোনো আদালত ধারা ১১ এর অধীন দণ্ডনীয় কোনো অপরাধ আমলে গ্রহণ করিতে পারিবে না। (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন দাখিলের পূর্বে, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে জরিমানা আরোপ ও আদায় করিয়া ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের আপসরফা করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, উক্ত…