৮। (১) কোন ট্রাভেল এজেন্সি তাহার নিবন্ধন সনদ অন্য কোন ব্যক্তির নিকট হস্তান্তর করিতে পারিবে না। (২) নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোন ট্রাভেল এজেন্সি তাহার ব্যবসায়িক ঠিকানা পরিবর্তন করিতে পারিবে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ ২০১৩ সনের ৬১ নং আইনের ধারা ৮ এর প্রতিস্থাপন ৪। উক্ত আইনের ধারা ৮ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৮ প্রতিস্থাপিত হইবে, যথা:- ‘‘৮। নিবন্ধন সনদ হস্তান্তর, ঠিকানা পরিবর্তন, ইত্যাদি।- (১) নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত ক্ষেত্রে নিবন্ধন সনদ হস্তান্তর করা যাইবে, যথা:- (ক) যে ক্ষেত্রে নিবন্ধন সনদধারী ব্যক্তি…