৭। (১) নিবন্ধন সনদের মেয়াদ হইবে উহা ইস্যুর তারিখ হইতে ৩ (তিন) বৎসর, এবং উহা নবায়নযোগ্য হইবে। (২) নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন নবায়নের আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে— (ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন নবায়ন সনদ ইস্যু করিবে; অথবা (খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ…