৬। কোন ব্যক্তি নিবন্ধন সনদ পাইবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি— (ক) বাংলাদেশের নাগরিক না হন; (খ) অপ্রাপ্ত বয়স্ক হন; (গ) সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং উক্ত দেউলিয়াত্বের অবসান না হয়; অথবা (ঙ) রাষ্ট্রদ্রোহিতা বা নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দণ্ডিত হইয়া থাকেন এবং দণ্ড ভোগের পর ২ (দুই) বৎসর সময় অতিবাহিত না হইয়া থাকে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০১৩ সনের ৬১ নং আইনের ধারা ৬ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৬ এর- (ক) দফা (ঘ) এর শেষে উল্লিখিত “অথবা” শব্দটি বিলুপ্ত হইবে; (খ) দফা (ঙ) এর প্রান্তস্থিত “।”…