৫। (১) কোন ব্যক্তি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে চাহিলে, নিম্নবর্ণিত কাগজপত্রসহ নিবন্ধনের জন্য নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে এবং ফিসহ আবেদন করিতে হইবে, যথাঃ— (ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি; (খ) ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি; (গ) ব্যবসায়িক ঠিকানা; (ঘ) কোম্পানি হইলে, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেলস অব এসোসিয়েশন, এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের সত্যায়িত অনুলিপি; এবং (ঙ) ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহন, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে কোন ব্যক্তির নিকট হইতে অতিরিক্ত অর্থ গ্রহণ করিবে না বা তাহাকে…