২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে— (১) “ট্রাভেল এজেন্সি” অর্থ ধারা ৫ এর অধীন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি; (২) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৩) “নিবন্ধন কর্তৃপক্ষ” অর্থ ধারা ৩ এর অধীন নির্ধারিত কর্তৃপক্ষ; (৪) “নিবন্ধন সনদ” অর্থ ধারা ৫ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর অধীন ইস্যুকৃত নিবন্ধন সনদ; (৫) “পরিবহন” অর্থ আকাশ, নৌ, সমুদ্র বা সড়ক পথে পরিবহন; (৬) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) “ব্যক্তি” অর্থ যে কোন ব্যক্তি এবং কোন প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোন সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ)…